পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরদিনই আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার (৫ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদানের পর বিধানসভায় নিজের মনোনয়নপত্র জমা দিতে যান এই অভিনেত্রী।
রোববার (৪ অক্টোবর) তাকে রাজ্যসভার প্রার্থী করে বিজেপি। এদিন বিজেপিতে যোগদানের পরই রাজ্যসভার মনোনয়ন জমা দিতে বিধানসভায় যান তিনি।
কোয়েল মল্লিককে মমতা ব্যানার্জি রাজ্যসভার প্রার্থী করেছিলেন। তৃণমূল ক্ষমতা থেকে সরতেই, আরও একাধিক রাজ্যসভার সাংসদদের মতোই সেখান থেকে সরে যান এই অভিনেত্রী।
তবে জল্পনায় সিলমোহর রোববারই দেয় বিজেপি। সুস্মিতা দেবদের মতোই, তৃণমূল থেকে পদত্যাগের পর, বিজেপির হয়ে রাজ্যসভায় উপনির্বাচনের প্রার্থী সেই কোয়েলই।
বিজ্ঞপ্তি জারি করে রোববার বিজেপি জানিয়ে দেয়, পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসনে উপনির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন রুক্মিণী মল্লিক, অর্থাৎ অভিনেত্রী কোয়েল মল্লিক।