পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপুর মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। এ সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে পঞ্চগড়ের ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি সুনির্দিষ্ট মামলা রয়েছে।

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) থেকে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।