পশ্চিমবঙ্গের উপনির্বাচনে কারচুপির অভিযোগ

বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া হুমায়ুনের রাজনীতি ছাড়ার ইঙ্গিত

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর আসনের উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন সাবেক বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা এই নেতা ভোটের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোরও ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার রেজিনগর আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। ওই দিন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর পর হুমায়ুন কবিরকে আটক করা হয়। প্রায় ১২ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকার পর মুক্তি পেয়ে নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে হুমায়ুন অভিযোগ করেন, জনগণের ভোটে নয়, কারচুপির মাধ্যমে বিজেপি রেজিনগর আসনে জয়ী হতে যাচ্ছে। তার দাবি, পুলিশ ও প্রশাসনের সহায়তায় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে।

হুমায়ুন বলেন, বিজেপি রেজিনগরে মানুষের রায়কে লুট করে জিতবে।

তিনি আরও জানান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে থাকা পর্যন্ত তিনি রাজ্য বিধানসভায় যাবেন না। এ সময় নওদার ভোটারদের কাছেও ক্ষমা চান তিনি।

হুমায়ুন বলেন , বিজেপি রেজিনগরে জিতবে। কিন্তু এটি জনগণের রায় নয়। পুলিশ ও প্রশাসন মিলে নির্বাচন চুরি করেছে।

সর্বশেষ বিধানসভা নির্বাচনে রেজিনগরসহ দুটি আসনে জয় পেয়েছিলেন হুমায়ুন কবির। আইন অনুযায়ী দুটি আসনের একটিতে তাকে ছেড়ে দিতে হয়। পরে রেজিনগর আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়। এবার সেই নির্বাচনে নিজের ছেলেকে প্রার্থী করেছেন তিনি। আগামী ৯ অক্টোবর ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

হুমায়ুন দাবি করেন, কয়েক দিন আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তখন শুভেন্দু তাকে বলেছিলেন, তার ছেলে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন। কিন্তু এখন সেই জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া