পাখির চোখে বাংলাদেশ

একটু ভেবে দেখুন তো মাটি থেকে তিন চার হাজার মিটার ওপরে উঠে আপনি যদি পৃথিবীটাকে একবার দেখতে পারতেন তাহলে কেমন হতো?  বিশাল এলাকা একসঙ্গে চোখে পড়বে আর সবকিছুই অনেক ছোট দেখা যাবে, তাই না? আবার অনেকে হয়তো বলবেন ভালোভাবে কিছুই দেখা যাবে না। অনেকে হয়তো এখন ভাবছেন ইস! পাখি হয়ে যদি জন্ম নিতাম। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন পাখিদের চোখে বাংলাদেশটা কেমন? পাখি নয়, আকাশচারী হয়ে এরকম কিছু ছবি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী রুম্মান মাহমুদ। যিনি পেশায় মূলত একজন সেনা কর্মকর্তা। কাজ করছেন পুলিশের এলিট ফোর্স র্যাবের মিডিয়া উইংয়ে। তার ক্যামেরায় এ যেন ভিন্ন চোখে দেখা অন্য বাংলাদেশ। ক্যামেরায় ধারণ করা প্রতিটি ছবিই কথা বলে বাংলাদেশের স্বাধীনতা, প্রকৃতি, ইতিহাস আর ঐতিহ্যের। এই ছবি নিয়ে একবার রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হয় একক আলোকচিত্র প্রদর্শনী। হেলিকপ্টার আর উড়োজাহাজ থেকে এই ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন রুম্মান মাহমুদ