মিশন মঙ্গল :মঙ্গল গ্রহে ভারতের প্রথম মহাকাশ অভিযানকে কেন্দ্র করে এ ছবির গল্প আবর্তিত হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে নিয়োজিত একদল নারী গবেষকের কৃতিত্বপূর্ণ অবদানকে ‘মিশন মঙ্গল’-এ বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বিদ্যা বালান, সোনাক্ষি সিনহা, তাপসি পান্নু, কৃতি কুলহারি প্রমুখের সঙ্গে একজন ব্যর্থ মহাকাশ গবেষকের চরিত্রে রূপদান করেছেন অক্ষয় কুমার। এরমধ্যে বক্স অফিসে বড় ধরনের সাফল্যের চমক দেখিয়েছে ‘মিশন মঙ্গল’।
l মিশন মঙ্গল :অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষি সিনহা, কৃতি কুলহারি, তাপসি পান্নু
l বাটলা হাউজ :জন আব্রাহাম, ম্রুনাল ঠাকুর, নোরা ফতেহি, রবি কিষাণ, সোনম অরোরো
l জাবরিয়া জোড়ি :পরিণীতি চোপড়া, সিদ্ধার্থ মালহোত্রা
l সুপার থার্টি :হূত্বি রোশন, ম্রুনাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠি, নান্দিশ সানধু
l জাজমেন্টাল হ্যায় ক্যায় :কঙ্গনা রানাওয়াত, রাজকুমার রাও