দেশের বাজারে আবারও বাড়ল মূল্যবান ধাতু সোনার দাম। ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (৯ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা (ভ্যাটসহ), যা গতকাল পর্যন্ত ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায়।
সোনার দাম বৃদ্ধি পেলেও বাজারে রুপার দর অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।