১০ বছর পর দলে ফিরে ৩৩ বলে ০, বিব্রতকর রেকর্ড অজি ক্রিকেটারের

২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয়েছিল নিক ম্যাডিনসনের। তিনি ছিলেন তিনি প্রতিভাবান ক্রিকেটারদের একজন। তবে হঠাৎ হারিয়ে যান এক দশক পর আবারও অস্ট্রেলিয়ার স্কোয়াড ডাক পান ম্যাডিনসন। যা নিয়ে তুমুল আলোচনা হয়েছিল।

শুক্রবার (৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু করেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ বছর পর আবারও টেস্ট খেলছেন ম্যাডিনসন। কিন্তু তার প্রত্যাবর্তন ভালো হয়নি। প্রোটিয়াদের বিপক্ষে ৩৩ বল মোকাবিলা করলেও কোনো রান করতে পারেননি ম্যাডিনসন। মার্কো জানসেনের বলে বোল্ড হয়েছেন তিনি।

২০০০ সালের পর টেস্টে সবচেয়ে বেশি বল খেলে রান না পাওয়ার বিব্রতকর রেকর্ড দখলে নিয়েছেন ম্যাডিনসন। একইসঙ্গে টেস্টে সর্বোচ্চ বল খেলে শূন্য রানে আউট হওয়ার পুরো তালিকায় ম্যাডিনসনের নামটি তিনে রয়েছে। ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের ডারিন মুরে ৩৯, ২০০০ সালে জিম্বাবুয়ের ট্রেভর গ্রিপার ৩৬ বল খেলে শূন্য রানে আউট হন। এবার চলমান ডারবান টেস্টে ৩৩ বলে শূন্য রান করলেন ম্যাডিনসন।

ম্যাডিনসনের জীবনটা ট্রাজেডিতে ঘেরা। ২০১৬ সালের নভেম্বরে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়ার পর তিনটি টেস্ট খেলেছেন ম্যাডিনসন। এর পরই মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে বিরতিতে যেতে হয়েছিল তাকে। 

পরে ২০২৪-২৫ মৌসুমের শেষে ম্যাডিনসনের জীবনে নেমে আসে কঠিন এক সময়। ধরা পড়ে টেস্টিকুলার ক্যানসার। অস্ত্রোপচার করালেও কাজ হয়নি। ক্যানসার ছড়িয়ে পড়ে শরীরে, শুরু করতে হয় কেমোথেরাপি। সেসব কাটিয়ে মাঠে ফেরেন গত ৩ জানুয়ারি।