শেখ হাসিনার আমলে ইঞ্চি খানেকও ডেমোক্রেটিক স্পেস ছিল না: রিজভী

শেখ হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘আইডিয়া ফেস্ট’-এর চূড়ান্ত পর্বে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, যখন কথা বলা অত্যন্ত কঠিন ছিল, তখন জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কাজ করেছে, তা অভূতপূর্ব।

তিনি বলেন, অনেক স্বৈরাচারী শাসনামলেও বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম কথা বলার সুযোগ ছিল। কিন্তু হাসিনার আমলে সেই পরসরটুকুও সম্পূর্নভোবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ইঞ্চি খানেক ডেমোক্রেটিক স্পেস (গণতন্ত্র) কোথাও ছিল না।
 
তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পনার কথা বলেছেন। তরুণদের প্রশ্ন করার পরিসর তৈরি হলেই সেই পরিকল্পনার উপাদান পাওয়া যাবে। তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তরুণদের উদ্বুদ্ধ করতে বহুমাত্রিক কাজ করছে সংগঠনটি। নানা বাধা পেরিয়েও স্বৈরাচারী শাসনামলে সংগঠনটি তরুণদের নিয়ে কাজ করে গেছে।