ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দিন দুয়েক আগে দল ঘোষণা করা হয়েছে। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি মাঠে। তবে যাত্রাকালে তারা ফ্লাইট বিড়ম্বনায় পড়েছে।

শনিবার (১০ অক্টোবর)) দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ যুব ক্রিকেটারদের। তবে ভিসা জটিলতায় তাদের যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কয়েক জনের ভিসা জটিলতা রয়েছে। 

ধারণা করা হচ্ছে সেটা দ্রুত ঠিক হয়ে যাবে। এরপর রোববার (১১ অক্টোবর) ওমানের উদ্দেশে দেশ ছাড়বে দল। 

সূচি অনুযায়ী, বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে আগামী ১৩ অক্টোবর। বাকি চারটি ম্যাচ ১৫, ১৮, ২০ এবং ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমীন হোসেন রনি, আল রফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমীন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রকিবুল হাসান, রবিউল হাসান অনিক, রুবাই ইসলাম রিজন, শেখ আতিকুর রহমান আকাশ এবং শেখ জারিফ সিয়াম।