ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

কক্সবাজার বিমানবন্দর সিএক্সবি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএসি চলাচলকারী ফ্লাইট বিজি ৪৩৬ রাজধানীতে নিরাপদে অবতরণ করেছে।

শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে দেয়া এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করছে যে, বিকেল ৩টা ১০ মিনিটের দিকে রাজধানীতে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময় সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু সদস্যরা কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন বলেও জানানো হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে।

জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে  আরও বলা হয়েছে, বিলম্বের কারণে সব যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল মান বজায় রাখতে তাদের সর্বোচ্চ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে।