আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলেছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসির বিদায়ী ম্যাচে ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনাকে বিদায় জানানোর পর এবার ইন্টার মায়ামির জার্সিতে মাঠে ফেরার অপেক্ষায় মেসি। রোববার (১১ অক্টোবর) ভোরে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও ক্লাব ফুটবলে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই তারকাকে।
জাতীয় দলের দায়িত্ব শেষ করে মেসির গন্তব্য এখন যুক্তরাষ্ট্র। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। ফলে ক্লাবটির হয়ে আরও কয়েক বছর খেলার সুযোগ রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। জাতীয় দলের আবেগঘন বিদায়ের পর এবার মেসির পুরো মনোযোগ ইন্টার মায়ামিতে।
ক্লাবটির হয়ে ২০২৬ সালের মৌসুমটা স্মরণীয় করে রাখতে মেসির সামনে রয়েছে আরও তিনটি বড় লক্ষ্য। এমএলএস কাপ জয়, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন এবং টানা তৃতীয়বারের মতো মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ইতিহাস গড়া।