প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে. এম. নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান (এমপি)।