গুপ্তরা ফ্যামিলি কার্ডে ভুল তথ্য দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহের সময় ভুল তথ্য দেওয়া কিংবা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর মিরপুরের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ১ হাজার ৯১৭ জন ফ্যামিলি কার্ডের তথ্য সংরক্ষণ করবেন। তথ্য সংগ্রহে যদি কোনো গুপ্ত দলের কর্মীরা ভুল তথ্য বা কোনো প্রকার বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে কেউ ফ্যামিলি কার্ড নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

নগর ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, অল্প সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। নগরবাসীকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন ফুটপাত উপহার দেওয়াই তাঁদের লক্ষ্য।