বাগেরহাট বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী (৩৫) ও শহীদ (৪৫) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। ম
ঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক দলের বিবদমান দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় প্রতিপক্ষের হামলায় মেহেদী ও শহীদ মারাত্মকভাবে জখম হন। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে অস্ত্রধারী একদল যুবককে শহরের বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের পূর্ববিরোধের জেরে এ সংঘাতের সৃষ্টি হয়। এতে দুজন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। সংঘাতের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।