রাজধানীর শ্যামলীতে ট্রাক চাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর  শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী মারা গেছেন। নিহতদের মধ্যে একজন হলেন মুক্তা (৪০) ও অজ্ঞাত (২৫)। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সারে ৫টার দিকে মোহাম্মদপুর শ্যামলী মোড় ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত এক নারী ঘটনাস্থলে মারা যান।

মুক্তা (৪০) নামে অপর এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদপুর থানা পুলিশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে তিনিও মারা যায়।

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ জনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ট্রাক চাপায় মারা যান ওই দুই নারী। দুই নারী ভাসমান প্রকৃতির। একজনের নাম মুক্তা (৪০) অপরজনের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক (২৫) বছর। ঘাতক ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি। সনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রয়েছে।