ফেসবুক ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা অনেক আগেই দিয়েছে মেটা। তবে চাইলেই সবাই এই সুবিধা পাবেন না। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে ব্যবহারকারীদের। বিশেষ করে যেসব অ্যাকাউন্টে সন্দেহজনক বা অপ্রকৃত কার্যকলাপের প্রমাণ রয়েছে, সেগুলো এই সুবিধার আওতায় আসবে না।
তবে মেটার নীতিমালা অনুযায়ী, চাইলেই সবাই এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না। ব্যাজটি পেতে হলে অ্যাকাউন্টধারীকে বেশ কিছু প্রাথমিক শর্ত পূরণ করতে হবে। যাদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়-
১. ১৮ বছরের কম বয়সীরা: এই সুবিধা পেতে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
২. ফেসবুক পেজের মালিকেরা: আপাতত পেজের জন্য এই ভেরিফিকেশন সুবিধা চালু করা হয়নি।
৩. প্রফেশনাল মোড ব্যবহারকারীরা: প্রোফাইলে প্রফেশনাল মোড চালু থাকলে এই সুবিধা প্রযোজ্য নয়।
৪. নীতিমালা লঙ্ঘনকারী অ্যাকাউন্ট: প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কারণে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী অ্যাকাউন্ট যোগ্য হবে না।
৫. অসত্য পরিচয়ে কার্যকলাপে জড়িত অ্যাকাউন্ট: অ্যাকাউন্টে ভুয়া পরিচয় বা সঠিক নয় এমন আচরণের প্রমাণ থাকলে ভেরিফিকেশন পাওয়া যাবে না।
৬. যাচাইয়ে ব্যর্থ ব্যবহারকারী: ভিডিও সেলফির সঙ্গে প্রোফাইলের ছবির মিল না পাওয়া গেলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে না।
ফ্রি ব্যাজের অন্যান্য বৈশিষ্ট্য:
সেলফি ভিডিওর মাধ্যমে যাচাই: ব্যবহারকারীদের একটি ছোট ভিডিও সেলফি রেকর্ড করতে হবে, যা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।
কালো রঙের ব্যাজ: পেইড ‘মেটা ভেরিফায়েড’-এর নীল ব্যাজ এবং অতিরিক্ত নিরাপত্তার সুবিধা থাকলেও, এই ফ্রি ভেরিফিকেশনটি একটি কালো রঙের ভেরিফিকেশন ব্যাজ দিয়ে চিহ্নিত করা হবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে।
ব্যবহারের ক্ষেত্র: ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং, গ্রুপসহ বিভিন্ন জায়গায় ব্যবহারকারীরা যেন আসল মানুষ চিনতে পারেন, সে জন্যই এই উদ্যোগ।
ফ্রি ব্যাজ যেভাবে কাজ করবে
মেটা জানিয়েছে, পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সাধারণত কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হতে পারে। একবার যাচাই সম্পন্ন হলে ফেসবুকের সমর্থিত বিভিন্ন জায়গায় প্রোফাইলে ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে।
অর্থের বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশনের সঙ্গে এই সুবিধার পার্থক্য রয়েছে। ‘মেটা ভেরিফায়েড’-এ নীল ব্যাজের পাশাপাশি অ্যাকাউন্ট সুরক্ষার অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, নতুন ফ্রি ভেরিফিকেশন ব্যবস্থায় কালো ব্যাজ ব্যবহারের কথা জানানো হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ভুয়া প্রোফাইল, ছবি ও বার্তা তৈরি সহজ হয়ে ওঠায় ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় শনাক্ত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। মেটার লক্ষ্য, মার্কেটপ্লেস, ডেটিং, গ্রুপসহ ফেসবুকের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের আগে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি করা।