ডিএমপির ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন জোন ও বিভাগে পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) এ-সংক্রান্ত কার্যালয় আদেশ জারি করা হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা আদেশে কর্মকর্তাদের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এ পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে একই দিন অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি এবং পদায়ন করা হয়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Screenshot 2026-10-19 123140

আইজিপি আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২৮ অক্টোবর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।