গলাচিপায় নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ শিকার

পটুয়াখালীর গলাচিপায় মা-ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ শিকার ও বিক্রি। একটি প্রভাবশালী চক্রের সহযোগিতায় উপজেলার বিভিন্ন নদনদী ও উপকূলীয় এলাকায় চলছে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ এবং গোপনে বেচাকেনা। প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও দালাল ও নির্ধারিত ক্রেতাদের মাধ্যমে অন্তত ১০ থেকে ১৫টি স্থানে ইলিশ বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, অপরিচিত ক্রেতার কাছে সরাসরি মাছ বিক্রি করা হয় না। নির্দিষ্ট ব্যক্তিদের মাধ্যমে ক্রেতার পরিচয় নিশ্চিত করার পর চাহিদামতো ইলিশ সরবরাহ করা হয়। কোথাও কোথাও নির্ধারিত স্থানে টাকা রেখে মাছ সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ক্রেতা সেজে চরবিশ্বাস ইউনিয়নের জেলে মো. মান্নানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইলিশ চাওয়ার পর তিনি প্রথমে নাম-পরিচয় জানতে চান। পরে ক্রেতা হিসেবে নিশ্চিত হয়ে দুপুর ২টার দিকে চরআগন্তি বাজারে অপেক্ষা করতে বলেন। ঐ সময়ের পর সেখানে ইলিশ সরবরাহের আশ্বাস দেন তিনি।

একই এলাকার মো. মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কয়েক দফা প্রশ্ন করে ক্রেতার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। পরে ইলিশের আকারভেদে দাম জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, এক কেজি ওজনের ইলিশের দাম ১ হাজার ৫০০ টাকা, এক কেজির কম ওজনের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা এবং ছোট ইলিশ কেজিপ্রতি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সরাসরি মাছ দিতে রাজি হননি তিনি। আর ভাষ্য অনুযায়ী, চরকাজল এলাকার মিজানের ওয়ার্কশপে টাকা রেখে গেলে সেখানেই চাহিদামতো ইলিশ পৌঁছে দেওয়া হবে।

জানা গেছে, গলাচিপা পৌর এলাকা-সংলগ্ন রামনাবাদ নদী, চিকনিকান্দির দয়াময়ী মন্দির-সংলগ্ন তেঁতুলিয়া পয়েন্ট, বদনাতলীর তেঁতুলিয়া পয়েন্ট এবং পানপট্টি লঞ্চঘাট এলাকার আগুনমুখা মোহনায় রাতের আঁধারে জাল ফেলা হচ্ছে। এছাড়া উপজেলার চরকাজল ইউনিয়নের লঞ্চঘাট, চরশিশা লঞ্চঘাট ও বড় শিবা; চরবিশ্বাস ইউনিয়নের চরআগন্তি, জিমতলা, নমোর ব্লুইসগেট, আমড়াগাছিয়া, চরবাংলা খেয়াঘাট ও চরবাংলা; রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী ও পাভাবুনিয়া ব্লুইসগেট; সদর ইউনিয়নের চরকারফারমা, পানপট্টি লঞ্চঘাট, বোয়ালিয়া সুইসগেট, পক্ষিয়া সুইসগেট, লোন্দা গ্লুইসগেট এবং গলাচিপা-পাটুয়া খেয়াঘাটসহ বিভিন্ন
স্থানে অবৈধভাবে ইলিশ আহরণ ও বিক্রির খন পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের ট্রল দেখলে জেলেরা বন বিভাগের সংরক্ষিত বনে আশ্র নিয়ে আত্মগোপন করেন। তবে সম্প্রতি চরবিশ্ব ইউনিয়নের দুর্গম নমোর ব্লুইস এলাকায় অভিয চলাকালে একদল জেলে প্রশাসনের ট্রলারকে ধাও করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দর সেখানে একটি সংঘবদ্ধ চক্র অভিযান বাধাগ্র করার চেষ্টা করে। তবে প্রশাসনের অভিযান চল পাশাপাশি ইলিশ শিকার ও বিক্রিও অব্যাহত রয়ে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক জনান, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কথা বলতে অনেকে সাহস পান না। তাদের দাবি মাছ ধরতে যাওয়ার সময় নৌকায় বা মাছের কাছে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে। গলাচিপা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ১১ দিনে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ২৮৫ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে এ সময় ১২টি মামলায় ছয় জেলেকে সাজা দেয়া হয়েছে এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই সঙ্গে বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বা বলেন, মৎস্য অফিসসহ সরকারি বিভিন্ন বিভাগে সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে। দুর্গম প্রত্যন্ত এলাকা হওয়ায় সব স্থানে দ্রুত পৌঁছায় সম্ভব না হলেও সেসব এলাকায় অভিযান চালায় হচ্ছে। চরবিশ্বাসের নমোর সুইস এলাকায় অভিযানে বাধার বিষয়ে তিনি বলেন, এলাকাটি দুর্গম। সেখানে অভিযান চলাকালে সংঘবদ্ধ একটি চক্র তালে ওপর হামলার চেষ্টা করে এবং ডাক-চিৎকার করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।