অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা 

বৃষ্টি বাগড়ায় প্রথম দুই দিনে খেলা হয়েছিল ৪৩ ওভার। যতটুকু খেলা হয়েছিল সেখান দাপট দেখিয়েছিল অস্ট্রেলিয়া। তবে টেম্বা বাভুমার সেঞ্চুরিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে প্রোটিয়ারা যে সংগ্রহ পেয়েছে তা দুই ইনিংসেও করতে পারেনি অজিরা। 

এতেই অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতাও ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাভুমার সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ১৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানে গুটিয়ে গেলে ফলোঅনে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অজিরা করে ২৯৫ রান।

পোর্ট এলিজাবেথ টেস্টে ৪ উইকেটে ১৫৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। শেষ দিনে জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিল ৬ উইকেট।

পঞ্চম দিনের শুরুটা ভালো ছিল সফররত অস্ট্রেলিয়ার। স্কট বোল্যান্ডকে নিয়ে দেখে-শুনে খেলতে থাকেন ট্রাভিস হেড। দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। সেঞ্চুরি তুলে নেন ওপেনার ট্রাভিস হেড। তার ইনিংস থামে ১২১ রানে। পরের উইকেটে নেমে সুবিধা করতে পারেননি স্টিভেন স্মিথ। ২০ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি।

এ দিকে ধৈর্যের পরীক্ষা দিতে থাকা স্কট বোল্যান্ডকে ফেরান উইয়ান মুল্ডার। ১৬৬ খেলে ৪০ রান করেন বোল্যান্ড। অ্যালেক্স ক্যারি চেষ্টা চালালেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। ফলে হার এড়ানোও সম্ভব হয়নি। ৪ রানে প্যাট কামিন্স, ১১ রানে মিচেল স্টার্ক ও শূন্য রানে জশ হ্যাজলউড আউট হন। আর ৩৭ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন ক্যাগিসো রাবাদা।