রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে হাসপাতালে গিয়ে মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মির্জা আব্বাস। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বর্তমানে হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন গণমাধ্যমকে জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মিজানুর রহমান মিনু। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত একটি জনসভায় যোগ দেন। পরদিন বুধবার সকালে অসুস্থতা বোধ করলে প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।