দাপট দেখিয়ে প্রস্তুতি ম্যাচ ড্র করলো বিসিবি একাদশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। ড্র করলেও বেশ দাপট দেখিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল করেন ৭৮ বলে ৬৫ রান। আরেক ওপেনার ব্রেন্ডন কিং ৩৫ বলে ৪০ রান করেন। তিনে নামা ত্যাগনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে আসে ৯০ বলে ৩১ রান।

এছাড়া কাভেম হজ ২৪ বলে ১৩, আমির জাঙ্গু ৬৮ বলে ৪৪, জশুয়া ডি সিলভা ২১ বলে ১১ রান করেন। আর কেভিন উইকহ্যাম ১০৭ বলে ৬৭ রানে ও অধিনায়ক রোস্টন চেইজ ৬৫ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। 

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন মোহাম্মদ হোসাইন। একটি উইকেট নিয়েছেন অনিক দেব বর্মণ। 

এর আগে কালাম সিদ্দিকী অলিনের সেঞ্চুরিতে প্রথম দিনে দাপট দেখায় বিসিবি একাদশ। ১৩৫ রান করে করেন অনিল। এছাড়া ৮৬ রানের ইনিংস খেলেন জিসান আলম। এতেই ৭ উইকেট হারিয়ে ৩৭১ রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ।