কমনওয়েলথ কাবাডি

কানাডাকে বিধ্বস্ত করে শুভসূচনা বাংলাদেশের 

কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শনিবার (২৪ অক্টোবর) ভারতের আহমেদাবাদে কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বাংলাদেশ। নিয়মিত পয়েন্ট আদায় করে নেওয়ার পাশাপাশি কানাডার খেলোয়াড়দের ওপর চাপ ধরে রাখে। 

ম্যাচ যত এগিয়েছে, বাংলাদেশের আধিপত্যও তত স্পষ্ট হয়েছে। আক্রমণ ও পয়েন্ট সংগ্রহে ধারাবাহিকতা ধরে রেখে শেষ পর্যন্ত ৩৯ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ কেনিয়ার বিপক্ষে। কানাডার বিরুদ্ধে পাওয়া জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সেই ম্যাচেও ভালো পারফরম্যান্সের লক্ষ্য থাকবে পুরুষ দলের।