রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস।
হাসপাতালে মঈন খানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
পরে ড. আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস।