ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া মিসাইল প্রতিহত করেছে সৌদি আরব। এরমধ্যে দুটি মিসাইলের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে ওয়াদি আল-মুগাম্মাসে।
এছাড়া তাইফসহ অন্যান্য জায়গাতেও মিসাইল প্রতিহত করা হয়েছে। যার মধ্যে রয়েছে তাইফের ওয়াদি জলিল, জেদ্দার আল-নুজহা এলাকা এবং রাবিঘের মাস্তুরা সেন্টার।
শনিবার (২৪ অক্টোবর) হুথিরা নতুন করে সৌদির বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে বলে জানায় দেশটির সিভিল ডিফেন্স। ওই সময় বলা হয় মক্কা ও মদিনা অঞ্চলের দিকে আসা মিসাইল প্রতিহতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সৌদি আরব এরআগেও দাবি করেছিল, হুথিরা মক্কা ও মদিনায় মিসাইল ছুড়েছে। তবে তাদের এ দাবিকে ‘ঘণ্য মিথ্যাচার’ হিসেবে অভিহিত করেছে হুথিরা। তারা বলেছে, মক্কা ও মদিনা অঞ্চল ছাড়া সৌদির সব জায়গায় তারা হামলা চালাবে।
সূত্র: আল-আরাবিয়া