প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চেয়েছেন এনওসি

সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে যাচ্ছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন কাটার মাস্টার। 

অস্ট্রেলিয়ার এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। গত আসরের মতো এবারও হোবার্ট হ্যারিকেন্সে হয়ে খেলবেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন।

বিগ ব্যাশের গত আসরের হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন

সোমবার (২৬ অক্টোবর) ঘরোয়া আসর ‘ডি থ্রি’ নিলামে এই তথ্য নিশ্চিত করা হয়। বিসিবি সভাপতি তামিম ইকবাল গণমাধ্যমকে জানান, রিশাদ হোসেনের পাশাপাশি মোস্তাফিজুর রহমানও এনওসি চেয়েছেন। তাদের এনওসি দেওয়ার ব্যাপারেও ইতিবাচক তিনি।

বিগ ব্যাশ খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। মেলবোর্ন রেনেগেডসের হয়েও খেলেছিলেন তিনি। আর গত আসরে হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে আলো ছড়ানো রিশাদ।