‘যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব’

যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আঞ্চলিক সমস্যা সমাধানে সক্ষম বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৮ অক্টোবর) ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মস্কোতে ‘গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম’-এর শীর্ষ সম্মেলনের মাঝখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক সাইডলাইন বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিস্তার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পেজেশকিয়ান জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপের কারণেই মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর সাথে বহুপাক্ষিকতাবাদ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার পথ সহজ হয়েছে।

একইসঙ্গে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।