রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও এসআরইউ বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৫ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩১৪৬ পিস ইয়াবা, ৮০ বোতল এস্কাফ সিরাপ, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ২টি ওয়াকিটকি, ৬টি মোবাইলফোন, ৩৫০ কেজি স্ক্যাপ কেবল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।