হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পূর্ব সাগরে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির সামরিক বাহিনীর বরাতে এক খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সিউলভিত্তিক ইয়োনহাপ নিউজ জয়েন্ট চিফস অব স্টাফের বরাতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো উনসান অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রগুলোর অতিক্রান্ত দূরত্ব ও অন্যান্য সুনির্দিষ্ট তথ্য বিশ্লেষণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা নজরদারি বাড়িয়েছে এবং যেকোনো সম্ভাব্য অতিরিক্ত উৎক্ষেপণের বিষয়ে সতর্ক রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট ও জাপানের সঙ্গে সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কিত তথ্য শেয়ারের মাধ্যমে একটি মজবুত প্রতিরক্ষা অবস্থান বজায় রাখছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে টোকিও জানিয়েছে, পিয়ংইয়ং ‘যা একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে’ তা নিক্ষেপ করেছে। টোকিওভিত্তিক কিয়োদো নিউজ জানায়, জাপানের কোস্ট গার্ড জাহাজগুলোকে পরবর্তী তথ্যের দিকে নজর রাখতে এবং কোনো পতিত বস্তুর কাছে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।

এর আগে এক মাসের শুরুতে পিয়ংইয়ং অঞ্চল থেকে পূর্ব সাগরের দিকে একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া।

সূত্র: আনাদোলু এজেন্সি