নাঈমের ঘূর্ণিতে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, লিড পেল বাংলাদেশ 

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। স্পিনার নাঈম ইসলামের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করেছে টাইগাররা। এতে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। 

৩৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন নাঈম। বাংলাদেশের দশম বোলার হিসেবে টেস্টে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন এই টাইগার স্পিনার। 

নাঈমের ঘূর্ণিতে শেষ ১১ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে তিনটি নাঈম এবং আরেকটি মিরাজের দখলে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি অর্ধশতক এসেছে জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দরপলের ব্যাট থেকে। ক্যাম্পবেল করেছেন ৫৪ রান, চন্দরপল ৫৬। এ ছাড়া জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে এসেছে ৪৬ রান। অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রানে অপরাজিত থাকেন। 

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জাগিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ফলে ২৭২ রানেই থেমেছিল বাংলাদেশের প্রথম ইনিংস।