ডাক মারলেন তানজিদ-হৃদয়, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

মিরপুর টেস্টে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে টাইগাররা। মাত্র ৩৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। 

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম। 

তবে রস্টন চেজের ঘূর্ণিতে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে  বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাদমান ১৩, শান্ত ১০ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়। 

লিটন দাস ও জাকের আলী অনিক মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে বাংলাদেশ।