টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ খান

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ইতিহাস গড়েছেন রশিদ খান। ৪ ওভার বল করে ২৯ রান খরচায় ১ উইকেট শিকার করেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। এক উইকেট শিকার করেই নতুন ইতিহাস লিখেছেন তিনি। 

ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রশিদ। ১২০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাইলফলক ছুঁলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। ১৩.৯৬ গড় ও ৬.১৩ ইকোনমি রেটে এই ইতিহাস গড়লেন আফগান তারকা।

২০২৫ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের টিম সাউদিকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হন রশিদ। আর এই বছরের শুরুতে ৭০০ উইকেট পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ উইকেটশিকারি হয়েছিলেন তিনি।

২০১৫ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেক হয়েছিল রশিদের। ক্রিকেটের ছোট সংস্করণে তিনি অন্যতম ভয়ঙ্কর বোলার হিসেবে নিজেকে তৈরি করেছেন। যার ধারাবাহিকতায় প্রথম বোলার হিসেবে দুইশ টি-টোয়েন্টি উইকেটের মালিক হলেন তিনি।