বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচিত হয়েছে নতুন কার্যনির্বাহী কমিটি।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন ড. নাহিদা ফরিদী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান। ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন এ কে এম মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হাসান ও মোহাম্মদ রেজাউল হক।
সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন হাছান মুহম্মদ তারেক রিকাবদার। জয়েন্ট সেক্রেটারি জেনারেল হয়েছেন ড. মো. নেয়ামুল ইসলাম, আ. আ. ম. আমিনুল ইসলাম খান ও সাধন কুমার কুণ্ড। ফিন্যান্স সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এবং জয়েন্ট ফিন্যান্স সেক্রেটারি হয়েছেন মোছা. শাকিলা পারভীন।
অর্গানাইজিং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাজিউর রহমান মিয়া ও আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ। কালচারাল সেক্রেটারি হয়েছেন নাহিদ নওশাদ মুকুল। মিডিয়া, পাবলিসিটি অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সিফাত-ই-মরিয়ম। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি হয়েছেন মো. সানোয়ারুল কবির।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—অফিস সেক্রেটারি মো. ইফতেখার আলম ভূঁইয়া, প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. তারেক মাহমুদ, স্পোর্টস সেক্রেটারি মো. আবদুল বাতেন, হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেক্রেটারি সামিহা আশরাফী এবং জয়েন্ট অফিস সেক্রেটারি এ এস এম আকরাম সম্রাট।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুবিনুল কবীর, সৈয়দ মুসফিকুর রহমান, একেএম নুরুল হুদা আজাদ, মো. রুহুল আমিন, নুসরাত জাহান, মো. শাহাদাত জামিল, মো. রেজাউল হক, মোহাম্মদ সাইফুল ইসলাম, শাকেরা খাতুন, আরজিনা খাতুন ও মোহাম্মদ আবদুস সাদেক।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সরকারের রাজস্ব আহরণে আরও গতিশীলতা আনা, সংগঠনের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।