ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে একবারই হংকং সিক্সেসের শিরোপা জিতেছে তারা। আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এসেছিল অজিদের সামনে। তবে তাদের হতাশ করে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান।
এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশও। তবে তাদের অবস্থা বেশ নাজুক। চার ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, প্রথম্বারের শিরোপা জয়ের উল্লাসে মেতেছে আফগান ক্রিকেটাররা।
রোববার (১ নভেম্বর) ফাইনালে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১১৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রাস্ন করেন ম্যাক্স ব্রায়ান্ট। ১৪ বল মোকাবেলায় চারটি করে চার ও ছক্কা হাঁকান তিনি।
এছাড়া নিক হবসন ৮ বলে ২৩ ও অ্যালেক্স রস ১০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন করেন। আফগানদের পক্ষে একটি করে উইকেট পান করিম জানাত ও নাঙ্গেয়ালিয়া খারোটে।
১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আফগানরা ৫.১ ওভারে, ২ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে ফেলে। শুরুতেই করিম জানাত ও গুলবাদিন নাইব বিদায় নেন। করিম ৫ বলে ১৩ ও অধিনায়ক নাইব ৬ বলে ১৭ রান করেন। এরপর ফরমানউল্লাহর ৭ বলে অপরাজিত ২৬ ও ইমরান মীরের ১৪ বলে অপরাজিত ৫৩ রানে ভর করে চ্যাম্পিয়নের মুকুট পায় আফগানিস্তান।