আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। তার দাবি, রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে গ্রেনেড ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকমীরা মিছিল করেছে।
রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ফারুক হাসান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘যমুনা ফিউচার পার্ক এলাকায় গ্রেনেড ফাটিয়ে ছাত্রলীগের মিছিল! আর আপনারা এদিকে গুতাগুতি করতে থাকেন। লীগ ফিরলে কেউ কিন্তু আস্ত থাকবেন না।’
ওই পোস্টের কমেন্ট বক্সে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন ফারুক। সেখানে একটি অনলাইন পোর্টালের স্ক্রিনশটে ‘যমুনা ফিউচার পার্কের সামনে গ্রেনেড ফাটিয়ে ছাত্রলীগের মিছিল’ এর তথ্য দেওয়া হয়েছে।