আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের খেলা। কাতারে অনুষ্ঠিত ৮ দলের এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশও।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে মিরপুর শেরে-ই বাংলার মাঠে শুরু হবে অনুশীলন। প্রধান কোচ সোহেল ইসলামের নেতৃত্বে হবে ক্যাম্প। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দল থেকে সরিয়ে দেওয়ার পর নতুন করে যুবাদের দায়িত্ব পেয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর দেশের এক গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘নিজের সেরাটা দিতে চাই। বিসিবি দায়িত্ব দিয়েছে নিজের কাজটা করতে হবে তো।’
‘এ' গ্রুপে বাংলাদেশ ‘এ’ দল, শ্রীলঙ্কা ‘এ’ দল, আফগানিস্তান ‘এ’ দল এবং হংকং দল। এ ছাড়া ‘বি’ গ্রুপে থাকছে ভারত ‘এ’ দল, পাকিস্তান ‘এ' দল এবং নেপাল ও সংযুক্ত আরব আমিরাত জাতীয় দল। এই টুর্নামেন্টের ফরম্যাট ৫০ ওভারের।