নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক হিসেবে কাকে রাখা হবে, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই নিতে পারবেন বলে জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে আরএসএসের প্রধান মোহন ভাগবতের নামও প্রস্তাব করেছেন কংগ্রেস নেতা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আবারও প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান।
चलिए, अडानी जी के NDTV पर ही बहस कर लेते हैं, मोदी जी। मंच आपका, जज भी आपका - अडानी जी हों या मोहन भागवत जी। मैं गारंटी देता हूँ - सिर्फ़ 5 मिनट में साबित कर दूँगा कि नरेंद्र मोदी देशद्रोही हैं। https://t.co/sSJ1nZquWh
— Rahul Gandhi (@RahulGandhi) November 4, 2026
রাহুল গান্ধীর প্রস্তাব, একটি টেবিলের দুই পাশে মুখোমুখি বসবেন প্রধানমন্ত্রী ও তিনি। সেখানে উপস্থিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং দেশের তরুণ প্রজন্ম। বিতর্কের বিচারক কে হবেন, তা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করতে পারবেন।
রাহুল বলেন, টেবিলের একদিকে প্রধানমন্ত্রী থাকবেন, অন্যদিকে তিনি নিজে। প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা বিচারক হিসেবে বেছে নিতে পারেন। এমনকি মোহন ভাগবতকেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে।
রাহুলের এই আহ্বানের পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক সংঘাত। বিরোধীদের দেশবিরোধী এবং বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। সেই অভিযোগের জবাব দিতেই প্রকাশ্য বিতর্কের মঞ্চ তৈরি করতে চাইছেন কংগ্রেস নেতা।
রাহুলের দাবি, বিতর্কে দেশের আর্থিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং জেফরি এপস্টেইনকে ঘিরে বিতর্কের মতো বিষয় নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।
রাহুলের প্রস্তাব ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। একদিকে রাহুল চাইছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বিভিন্ন অভিযোগের জবাব দিতে। অন্যদিকে বিজেপি নেতারা সংসদীয় পরিসরকেই বিতর্কের উপযুক্ত মঞ্চ হিসেবে তুলে ধরছেন। তবে রাহুলের চ্যালেঞ্জ গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকাশ্য বিতর্কে অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।