হাম উপসর্গে আরও ৩ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ১৩৯৬

দেশে দিন দিন বেড়েই চলেছে হামের প্রকোপ। কমানো যাচ্ছে না হামে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৬ জন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে।

স্বাস্থ্য অধিদপ্ত‌র বলছে, গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৩০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।