রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ইতিহাসের অংশ হয়ে থাকবে: ইনফান্তিনো 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের অবসরের খবর জানান পর্তুগিজ এই মহাতারকা। রোনালদোর অবসর ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনালদোর অবসর নিয়ে প্রতিক্রিয়ায় ফিফা প্রধান লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো করে খুব কম খেলোয়াড়ই ফুটবল ভক্তদের হৃদয় স্পর্শ করতে পেরেছিল। অসাধারণ প্রতিভা, অটল সংকল্প এবং সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাওয়ার নিরন্তর আকাঙ্ক্ষা দ্বারা সংজ্ঞায়িত একটি ক্যারিয়ার।’

রোনালদোর ক্যারিয়ারের পরিসংখ্যান সম্ভবত কেউ পুনরাবৃত্তি করতে পারবে না বলে মনে করেন ইনফান্তিনো। তিনি আরও লেখেন, ‘ক্রিশ্চিয়ানো এমন কিছু কীর্তি অর্জন করেছেন, যেটা সম্ভবত কখনও পুনরাবৃত্তি করা যাবে না। কিন্তু তার কীর্তি এসব রেকর্ড, শিরোপা ও গোলকেও ছাড়িয়ে যাওয়ার মতো। তিনি একটি প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে গেছেন, লাখ লাখ ভক্তকে একত্রিত করেছেন, পর্তুগালের আশা ও গৌরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মঞ্চে বহন করে নিয়ে গেছেন।’

সবশেষ রোনালদোকে ধন্যবাদ জানিয়ে ফিফা প্রধান লেখেন, ‘ধন্যবাদ ক্রিশ্চিয়ানো, আপনার ভালোবাসা, অবিস্মরণীয় মুহূর্ত ও আমাদের সুন্দর খেলায় আপনি যে বিশাল অবদান রেখেছেন, তার জন্য। অনেক গর্বের সঙ্গে আপনি পর্তুগিজ জাতীয় দলের জার্সি পরেছিলেন। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার আজীবন ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gianni Infantino - FIFA President (@gianni_infantino)