প্রশ্ন মাহমুদা মিতুর

‘জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?’

আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. মাহমুদা মিতু বলেন, আমার মতো লক্ষ লক্ষ নারীর রাজনীতিতে আদর্শ বেগম খালেদা জিয়া। কিন্তু জিয়ার নব্য সৈনিকরা যেভাবে জামায়াতের সঙ্গে জোট এবং জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচন করা নিয়ে আমাকে কটাক্ষ, গালাগালি শুরু করেছেন, বিশেষ করে কালকের ঘটনার পর থেকে, তারা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?

তিনি বলেন, ১৯৯৯ সালে চারদলীয় জোট গঠন থেকে শুরু করে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে জোট ভাঙা পর্যন্ত দীর্ঘ ২৩ বছর বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজনৈতিক জোটে ছিল। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে একসঙ্গে অংশ নিয়েছে। ২০০১ সালে সরকারও গঠন করেছে। তাহলে বেগম খালেদা জিয়ার জামায়াত নেতাদের নিয়ে বক্তব্যগুলো শোনেননি? একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ছবিগুলো দেখেননি? সব দোষ মাহমুদা মিতুর!!! 

রাজনীতির ইতিহাস এত সহজে ভুলে গেলে তো চলবে না উল্লেখ করে মিতু লিখেন, যার ভালো লাগবে না সে অন্য দল করবে। কিন্তু করবে না এজন্য আমাকে কেন কটাক্ষ করা হচ্ছে? বিএনপির পোলাপান হোয়াটসএপে ,ইনবক্সে সব জায়গায় বিরক্ত করা শুরু করছে। ঠিক এমনই কিছু ছবি নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে আমাকে কি অশ্লীল নোংরামির মধ্যে দিয়ে যেতে হয়েছে নিশ্চয়ই অনেকের মনে আছে। অথচ.....