দুবলারচরে সাগরে গোসলে নেমে ভেসে গেছেন পর্যটক

দুবলারচরে সাগরে গোসলে নেমে রিয়াজ ঢালি (২৫) নামে এক পর্যটক ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দুবলার আলোরকোলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিয়াজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোলিনি থেকে একটি বোটে ২০/২২ জনের ট্যুরিস্ট গ্রুপ শুক্রবার বিকেল ৩টার দিকে শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে এসে নামে। তারা সাগরের পানিতে নেমে গোসলের সময় একজন ট্যুরিস্ট সাগরে ভেসে যান। কোস্টগার্ড ও জেলেরা সাগরে ভেসে যাওয়া ব্যক্তির সন্ধানে সন্ধ্যা পর্যন্ত  তল্লাশী চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোস্টগার্ড পশ্চিমজোন মোংলা এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম ঘটনার নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল নিখোঁজ ট্যুরিস্টের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান বলেন, শুক্রবার সকালে বুড়িগোয়ালিনি স্টেশন অফিস থেকে পাশ নিয়ে দুটি ট্যুরিস্ট বোটে ৩০ জন ট্যুরিস্ট সুন্দরবনের দুবলারচরে যায়। এদের মধ্যে একজন গোসলের সময় সাগরে ভেসে যায় বলে তিনি জানতে পেরেছি।