সিলেট টেস্টে স্বস্তিতে নেই বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা। মুশফিকুর রহিম-লিটন দাসের পর মেহেদী হাসান মিরাজও পর সাজঘরে ফিরে গেছেন। এরই মাঝে টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়েছেন তাওহিদ হৃদয়।
শনিবার (৭ নভেম্বর) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে নিয়ে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন। তবে ৩৪ রান করে আউট হন মুশফিক।
লিটন দাস ক্রিজে আসার পর নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন হৃদয়। অন্যদিকে, ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন। দুটি বাউন্ডারি পেলেও তার আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগিয়েছেন ওয়ারিকান।
ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর আসা বলে লিটন ড্রাইভ করতে গিয়ে কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়ে ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। ১৬ রান করে আউট হন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।