দেশে হাম উপসর্গ ও ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গ নিয়ে চারজন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।
একই সময়ে নতুন করে হাম আক্রান্ত হিসেবে ১ হাজার ৪৯ জন এবং ডেঙ্গু আক্রান্ত হিসেবে ১ হাজার ৬৭৪ জন শনাক্ত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।