বাংলাদেশ পুলিশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে পাঁচটি পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন গ্রহণ করা হবে শুধু অনলাইনে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- কর্মস্থল: ঢাকা
- বয়স: ১ নভেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের সময়সীমা
- আবেদন শুরু: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
বয়সসীমা
১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনপত্রও বাতিল বলে গণ্য হবে।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক সিমের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ ফি জমা দিতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।
আবেদন করতে এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।