সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইরান সমর্থিত হুথিদের ছোড়া দুটি মিসাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করে ধ্বংস করার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই তথ্য জানান।
এই হামলার পর সৌদি আরবের সিভিল ডিফেন্স রিয়াদ রাজধানীতে একটি জরুরি সতর্কতা জারি করে এবং পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয়।
এক্সে দেওয়া পৃথক পোস্টে সংস্থাটি সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করার পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেয়।
সংস্থাটি বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা অব্যাহত রাখতে এবং ভিড় করা বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা