টানা ১২ জয়ে অপ্রতিরোধ্য বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। এই নিয়ে টানা ১২তম ম্যাচে জয়ের দেখা পেলো ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। একইসঙ্গে টানা সর্বোচ্চ ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চেক প্রজাতন্ত্রের মাঠে গিয়ে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তবে প্রথম গোলের দেখা পেতে তাদের ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নিজেদের বক্সে স্বাগতিক মিডফিল্ডার লুকাস অ্যামব্রোসের হাতে বল লাগলে ভিএআরের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত আসে। স্পট কিকে স্পেনকে এগিয়ে দেন অ্যালেক্স বায়েনা।

বিরতির পর প্রজাতন্ত্র বড় ধাক্কা খায় ৭২ মিনিটে। প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ ঠেকাতে ডিফেন্ডার ক্রেইচি ফাউল করে লাল কার্ড দেখেন। ১০ জনের দল নিয়ে যোগ করার সময়ে দ্বিতীয় গোল হজম করে চেকিয়া শিবির। বদলি নামা মার্ক পুবিল নাম লেখার স্কোরশিটে। জাতীয় দলে এটি তার দ্বিতীয় গোল।

নেশনস লিগে পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। তিনে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট স্রেফ ৩।