তৃতীয় নারীর সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল এনভিডিয়ার জেনসেনের

এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং প্রতিষ্ঠানটির দ্বিতীয় আরেকজন কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স। সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার নির্বাহী কিম্বার্লি পাওয়েলের সঙ্গে সম্পর্কের খবরের জেরে তার পদত্যাগের পর এই নতুন অভিযোগ সামনে এল।

বুধবার (১১ নভেম্বর) দ্য নিউ ইয়র্ক টাইমসে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশের পরপরই বৃহস্পতিবার সকালে তিনি সিইও পদ থেকে পদত্যাগ করেন। তবে রয়টার্স দ্বিতীয় ওই কর্মীর নাম প্রকাশ করেনি এবং এনভিডিয়াও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে রোববার হুয়াং স্বীকার করেছিলেন, ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তিনি স্ত্রী লরি হুয়াংয়ের প্রতি ‘অবিশ্বস্ত’ ছিলেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং চীনা সরকারের হয়ে কাজ করতে পারেন।

জেনসেন হুয়াং কেবল অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং এনভিডিয়ার কর্মীদের সঙ্গে সম্পর্কের খবরগুলো নিশ্চিত করেননি। পাওয়েলের সঙ্গে কথিত সম্পর্কের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি টাইমসকে কেবল বলেছিলেন, ‘আমার মনে হয় না আপনার সরাসরি আমার সঙ্গে কথা বলা উচিত।’

এনভিডিয়ার দ্বিতীয় কর্মীর সঙ্গে হুয়াংয়ের এই সম্পর্ক কার সঙ্গে, তাদের পেশাগত সম্পর্কের ধরন কী, এটি কখন শুরু হয়েছিল এবং এখনো চলমান কি না, তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, এনভিডিয়ার আচরণবিধিতে কর্মীদের ‘ব্যক্তিগত সম্পর্কের’ মতো ‘যেসব পরিস্থিতিতে আমাদের কর্মকাণ্ড সংঘাত সৃষ্টি করে তা এড়িয়ে চলার’ নির্দেশ দেওয়া হয়েছে।

অন্তত তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সামনে আসায় আশির দশকের মাঝামাঝি সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া স্ত্রী লরির সঙ্গে এই ধনকুবেরের বিচ্ছেদ হতে পারে কি না, তা নিয়ে জল্পনা বেড়েছে। লরি হুয়াং এখনো স্বামীর এই বিশ্বাসঘাতকতার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ক্যালিফোর্নিয়া একটি ‘কমিউনিটি প্রপার্টি’ অঙ্গরাজ্য হওয়ায় বিবাহবিচ্ছেদ ঘটলে দম্পতিকে তাদের যৌথ সম্পদ অর্ধেক করে ভাগ করে নিতে হয় এবং আর্থিক নথিপত্র অনুযায়ী এনভিডিয়ায় সাবেক সিইও-র তিন দশমিক পাঁচ শতাংশ অংশীদারিত্ব লরি ও জেনসেন হুয়াং যৌথভাবে ধারণ করেন। তবে সম্পদ আলাদা করার বিষয়ে এই দম্পতির কোনো বিবাহপূর্ব বা বিবাহোত্তর চুক্তি রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: ফরবস