ফরিদপুরের বিশিষ্ট সংগীত গুনি মো: আলাউদ্দিনের জীবন ও কর্ম নিয়ে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় পাঠাগার 'বইঘাটার' উদ্যোগে, বরেন্য নাট্যজন ড. বিপ্লব বালার সভাপতিত্বে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন সমাজ সেবায় জাতীয় পুরস্কার প্রাপ্ত অধ্যাপক এম.এ.সামাদ, বিশিষ্ট সংস্কৃতিজন অধ্যাপক আলতাফ হোসেন, দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক মহসীন হাবিব, বাউল পাগলা বাবলু প্রমুখ।
বাঁশি, বেহালা, সেতারে বিশেষজ্ঞ মো: আলাউদ্দিন ৩৮টি সুরযন্ত্র বাদনে পারদর্শী। মোড়ক উন্মোচনে উপস্থিত অতিথিবর্গ আলাউদ্দিনের বিরল প্রতিভায় বিস্ময় প্রকাশ করেন এবং এই প্রতিভাকে স্মরনীয় করে রাখার উদ্যোগ গ্রহন করায় 'বইঘাটা'কে সাধুবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বেহালায় ধুন বাজিয়ে শোনান মো: আলাউদ্দিন এবং পাগলা বাবলু, বাদল দাস, সমীর সাহা প্রমুখ শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।