সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
শনিবার (১৪ নভেম্বর) হুথিদের ছোড়া ওই দুটি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
সৌদি জোট বলছে, রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া ইয়েমেনের হুথিদের দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানানো সৌদি নেতৃত্বাধীন জোট এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যকার সীমান্ত পেরিয়ে এই লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।
বিশেষ করে ইরানকে কেন্দ্র করে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের মাঝে এই সংঘাত ওই অঞ্চলে নতুন আরেকটি ফ্রন্টের উন্মোচন করেছে। গত সেপ্টেম্বর থেকে নতুন করে এই সংঘাত শুরু হয়েছে সৌদি আরব এবং বিদ্রোহীদের মধ্যে। এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর এবং অক্টোবরে একাধিকবার মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। তবে প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা আটকে দিয়েছে সৌদি জোট।