খুলনায় গাছ থেকে যুবকের ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার

খুলনায় রায়খান ওরফে রায়হান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর মোস্তফার মোড়ের খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি বর্তমানে নগরীর বৈকালী এলাকায় বসবাস করতো।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্থানীয়রা শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর মোস্তফার মোড়ের খইয়াতলা-মাক্ষিনগর এলাকায় রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নগরীর আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানান, নিহত যুবকের নাম রায়খান। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তবে সে বর্তমানে নগরীর বৈকালী এলাকায় বসবাস করতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে সে আত্মহত্যা করতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উম্মোচনে পুলিশ কাজ করছে।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, খবর পেয়ে সিআইডির বিশেষজ্ঞ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।