সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয়ে নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের ব্র্যান্ড লিলির নতুন সাবান ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—এই তিনটি ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে পণ্যটি।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ পণ্যের উদ্বোধন করেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। অনুষ্ঠানে পণ্যটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন রিমার্কের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবির আদনান। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই সাবানে ব্যবহৃত ভিটামিন সি সিরাম ত্বক উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষায় ভূমিকা রাখে। অন্যদিকে, শিয়াবাটার ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বক নরম ও মসৃণ রাখতে সহায়তা করে।
অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, লিলি বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। নতুন সাবানে সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয় পণ্যটিকে বিশেষ করেছে বলে মনে করেন তিনি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই বৈশিষ্ট্যগুলো আরও বেশি মানুষের কাছে তুলে ধরতে চান বলেও জানান সাবিলা।
লিলির নতুন ফর্মুলেশন প্রসঙ্গে আবির আদনান বলেন, ভোক্তারা এখন প্রতিদিনের স্কিনকেয়ার রুটিন নিয়ে আগের চেয়ে বেশি সচেতন। তারা ত্বক পরিষ্কারের পাশাপাশি ব্যবহৃত পণ্যের উপাদান ও সেগুলোর উপকারিতা সম্পর্কেও জানতে চান। এ বিষয়টি বিবেচনায় নিয়েই লিলি সিরাম গ্লো সোপের নতুন ফর্মুলেশন তৈরি ও বাজারজাত করা হয়েছে। লিলি ব্র্যান্ডের প্রতি ভোক্তাদের আস্থা ও ভালোবাসাকে গুরুত্ব দিয়ে পণ্যের গুণগত মান এবং ব্র্যান্ডিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে রিমার্কের মডার্ন ট্রেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হেলাল উদ্দিন বলেন, দেশের আধুনিক খুচরা বাজারে লিলির উপস্থিতি ক্রমেই বাড়ছে। বিভিন্ন সুপারশপ ও খুচরা বিক্রয়কেন্দ্রে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ ও ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। নতুন লিলি সিরাম গ্লো সোপ ক্রেতাদের মধ্যে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিমার্কের সেলস অপারেশন পরিচালক কামাল হোসেন বলেন, গুণগত মান ও পণ্যের বৈশিষ্ট্যের কারণে রিমার্কের পণ্য ইতোমধ্যে বাজারে অবস্থান তৈরি করেছে। ভোক্তাদের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়ার ধারাবাহিকতায় লিলি সিরাম গ্লো সোপও ক্রেতাদের মন জয় করবে বলে তারা আশা করছেন।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটি বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন করে। অত্যাধুনিক উৎপাদনব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য তৈরি করছে প্রতিষ্ঠানটি।
রিমার্ক জানিয়েছে, উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ পেয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।